প্রথমত সুইডেনে সেপ্টেম্বর সেশনে যারা এডমিশন পেয়েছেন তাদের অভিনন্দন। আর যারা কিছু অসাধু এজেন্সির মিথ্যা ১০০% স্কলারশিপ তো দূরের কথা এডমিশনও পাননি তাদের প্রতি সমবেধনা। দয়া করে আমাদের এই পোস্টি কেউ ব্যক্তিগতভাবে নিবেন না, এই পোস্টি সেসকল ছাত্র ছাত্রীদের জন্য যারা কিছু মুনাফা লোভী অসাধু এজেন্সীর প্রতারণার শিকার হয়েছেন তাদের জন্য !!! আসুন এবার বিস্তারিত বলা যাক :
#প্রথমতঃ কিছু অসাধু এজেন্সি বেশ কিছুদিন ধরে ফেসবুক ও পত্রপত্রিকায় ফলাও করে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছিল " সুইডেনে IELTS ছাড়া মাস্টার্স প্রোগ্রামে ১০০% স্কলারশিপ-সহ উচ্চশিক্ষা " আর এই বিজ্ঞাপন দেখে অনেক ছাত্র-ছাত্রী না বুঝে শুনে এজেন্সির বারান্ধায় লাইন দিয়ে দিয়েছে, তাদের দৌড় দেখে মনে হচ্ছিল এই বুঝি স্কলারশিপ শেষ হয়ে গেলো ???? আর মাত্র কয়েক ঘন্টা বাকি !!!!!!! আমার প্রশ্ন ১০০% স্কলারশিপ কি এজেন্সির বাবার তৈরি করা যে তার কথায় দিয়ে দিবে !!! এই এজেন্সীগুলো শিক্ষার্থীদের IELTS না থাকার দুর্বলতাকে পুঁজি করে এপ্লিকেশন ফী ও DHL এর নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে , আমার জানামতে কেউ ২০,০০০ টাকা নিয়েছে, কেউ কেউ ২৫,০০০ টাকা নিয়েছে, আবার কেউ কেউ ২৮,০০০ থেকে ৩৫,০০০ টাকা নিয়েছে। কিন্তু যেখানে একজন ছাত্রছাত্রী যদি এপ্লিকেশন করতে চাই তাহলে তাদের লিগ্যাল খরচ হবে এপ্লিকেশন ফী বাবদ ৯০০ সুইডিশ ক্রোনার ( বাংলাদেশী টাকায় ৯০০০ ) আর সাথে আপনার এক সেট নোটারি করা একাডেমিক ডকুমেন্টস কুরিয়ারে পাঠাতে হয় যেখানে খরচ হয় মাত্র ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা। তার মানে আপনার এপ্লিকেশন বাবদ সর্বমোট খরচ হলো ১১,০০০ থেকে ১২,০০০ টাকা আর বাকিটা আপনি ক্যালকুলেশন করে দেখেন এজেন্সীর পকেটে কত গিয়েছে ??????????? কাজের কথায় আসি, এইসব এজেন্সীর মূল উদ্দেশ্যে ছিল ফাইল খোলানো আর ১০০% স্কলারশিপ ওইটা তো ছিল ধান্ধাবাজির অভিনভব কৌশল !!! তারা আপনাকে স্কলারশিপ এর লোভ দেখিয়ে কাজের প্রথমেই মোটা অংকের টাকা ছিনিয়ে নিয়েছে, আপনার কাছে মনে হতে পারে অল্প কিন্তু একবার চিন্তা করুন এইটা যদি হয় আপনার মতো শত শত স্টুডেন্টদের সাথে তাহলে তারা কত টাকা হাতিয়ে নিয়েছে।
#দ্বিতয়তঃ এবার আসা যাক ধান্দাবাজির দ্বিতীয় ধাপে, ১০০% স্কলারশিপ না পেয়ে সবাই যখন হতাশ !!! ঠিক তখন এজেন্সীগুলো স্টুডেন্টেদের সাথে আবারও প্রতারণায় নামে তখন তাদেরকে দেখানো হয় সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ এর স্বপ্ন যেখানে সে পাবে ৭০% থেকে ৮০% টিউশন ফী ওয়েভার। কিন্তু কি পরবর্তীতে দেখা গেলো ২৪ শে মাৰ্চ যখন সেন্ট্রাল এডমিশন এর ফলাফল দিল এদের মধ্যে সিংহভাগই এডমিশনই পাই নি স্কলারশিপ তো অনেক পরের কথা " দিল্লি বহুদূর " আর যে কয়জন এডমিশন পেয়েছেন কেউ হয়তো পছন্দের সাবজেক্ট পাইনি আবার কেউ কেউ পেয়েছেন তাদের আবার পছন্দের ইউনিভার্সিটি পাইনি।
#তৃতিয়তঃ প্রতারণার সর্বশেষ ধাপ, যারা এডমিশন ও স্কলারশিপ কিছুই পাননি তাদের জন্য রয়েছে এইসব এজেন্সির Diversification System যেখানে আপনাকে হরেক রকম দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, নিউজিল্যান্ড এবং ইউরোপের আরো অনেক অনেক সেনজেন দেশের। আর এই সকল হতাশাগ্রস্ত স্টুডেন্টরা জীবনের মূল্যবান সময় ও অর্থ নষ্ট করে দিক বেদিক না পেয়ে ক্যারিয়ার কে বিসর্জন দিয়ে বিভন্ন দেশে যাচ্ছে না জেনে শুনে বুঝে মাঝখান দিয়ে ফায়দা লুটছে এই সব অসাধু এজেন্সীর মালিকগণ।
এখন সিদ্ধান্ত আপনার, ভবিৎষতে প্রতারিত হওয়ার আগে নিজে জানুন এবং অন্যকে জানান।
যারা সুইডেনে এডমিশন পেয়েছেন তারা স্ব স্ব ইউনিভার্সিটি ও বাংলাদেশে সুইডিশ দূতাবাসে যোগাযোগ করলে আপনাদের কে আপনাদের বিস্তারিত বলে দিবে। আপনি ফোনে অথবা ইমেইল এর মাধ্যমে এম্বেসীর এপয়েন্টমেন্ট নিতে পারেন :
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:
Post a Comment